জয়ন্তী বাংলার উদ্ভিদ। আজকাল খুব একটা সহজলভ্য নয়। জয়ন্তী মাঝারি আকারের বৃক্ষ। উচ্চতা প্রায় ১০-২০ ফুট। দ্রুত বর্ধনশীল। বাঁচে অন্তত তিন/চার বছর। অনেকটা ধঞ্চে (ধইঞ্চা) গাছের মতোই দেখতে। জয়ন্তীর চারা গাছ দেখে ধইঞ্চা বলে ভুলও হতে পারে। কিন্তু প্রাপ্ত বয়স্ক উদ্ভিদের ফুল, ফল দেখলে পার্থক্য চোখে পড়ে সহজেই।
থোকা থোকা সোনালি ফুলের বাহার খুব মনোমুগ্ধকর। ফুল ফোটে শীতের শুরু থেকে বসন্ত পর্যন্ত। ফল সরু, লম্বাটে। কচি অবস্থায় সবুজ, শুকিয়ে গেলে বাদামি বর্ণ। বীজ থেকে বংশবিস্তার হয়।
সনাতন ধর্মাবলম্বীগণ দুর্গাপূজায় জয়ন্তী গাছ ব্যবহার করে থাকেন। দুর্গা পূজায় 'নবপত্রিকা' তৈরি হয় জয়ন্তী, ধান, অশোক, কলা, হলুদ, ডালিম, বেল, মানকচু ও কালোকচু এই নয়টি উদ্ভিদ (উপাচার) দিয়ে।
এছাড়া জয়ন্তী গাছের বিভিন্ন অংশ ভেষজ চিকিৎসায়ও ব্যবহৃত হয়।
🌿 উদ্ভিদের নাম: জয়ন্তী/ জয়ন্তীকা
বৈজ্ঞানিক নাম: Sesbania sesban (L.) Merr.
ইংরেজি নাম: Common sesban, Egyptian Rattlepod, Egyptian Riverhemp
সংস্কৃত নাম: জয়ন্তীকা (Jayantika), সূক্ষ্মমূলা (Sookshma-moola), বিজয়া (Vijaya), জয়া (Jaya)
পরিবার: Fabaceae
সমনাম:
Aeschynomene sesban L.
Coronilla sesban Willd.
Sesban aegyptiaca Poir.
.
Water moderately and allow the soil to dry slightly between waterings. Place in bright, indirect sunlight for best results. Use well-draining potting mix and fertilize during growing season.
Free delivery on orders above ₹4999. Next-day delivery available in select cities. 14-day replacement guarantee on all plants. See our shipping policy for full details.